গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান চলছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার উজ্জ্বল হোসেন বলেন,খবর পেয়ে ৪ টা ২০ মিনিটের দিকে আমাদের ২ টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
