যশোরের অভয়নগরে বৃদ্ধা, কুড়িগ্রামের উলিপুরে দাদা, পাবনার ফরিদপুরে মা ও ঝিনাইদহের মহেশপুরে জামাতাকে হত্যা করা হয়েছে। এছাড়াও রাজশাহীতে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পৃথক এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
যশোর : অভয়নগরে নিজ ঘরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পাওয়া যায়। নিহতের স্বজনদের অভিযোগ, হত্যার পর জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত আছিয়া সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। ঘটনার রাতে বাড়িতে তিনি একাই ছিলেন। তার বোন আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ায় ঘরে আর কেউ ছিলেন না। নিহতের মেয়ে পান্না বেগম জানান, বাবার মৃত্যুর পর থেকে তার মা ও খালা একই বাড়িতে বসবাস করতেন। গত সোমবার খালা তার মেয়ের বাড়ি বেড়াতে যান। সকালে প্রতিবেশীরা আছিয়াকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পাওয়ায় ঘরের মধ্যে উঁকি দিয়ে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। ওসি নুরুজ্জামান বলেন, বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু ও অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহের কাজ চলছে।
কুড়িগ্রাম : উলিপুরে ভাতিজার ঘরের শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তির খ-িত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের প-িতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে। জানা গেছে, রংপুর থেকে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে তার ভাতিজা মিঠু মিয়ার ঘরে ঘুমিয়ে ছিলেন। স্থানীয়দের ধারণা তার নাতি তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে। ওসি শওকত আলী জানান, ঘটনার তদন্ত
অব্যাহত রয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পাবনা : ফরিদপুরে নেশার টাকা না পেয়ে সূর্য বানু (৬০) নামে এক বৃদ্ধ মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে উদ্দিন সরদারের (২৭) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সূর্য বানু ওই এলাকার লোকমান সরদারের স্ত্রী। ওসি মঞ্জুরুল হাসান মাসুদ জানান, অভিযুক্ত উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাতেন। ঘটনার দিন নেশার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে হাঁসুয়া দিয়ে মায়ের গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান পাষান্ড ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও জানান, ঘটনার পরপরই তথ্য প্রযুক্তির সহায়তায় একই এলাকার আব্দুল হাকিমের বাড়ি থেকে অভিযুক্ত উদ্দিন সরদারকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
রাজশাহী : রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। আরএমপিে মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নিহত ব্যক্তির বয়স ৩৫-৪০ বছর। লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাতা আব্দুর রহমান নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ক্বারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে শ্বশুর তরিকুল ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে আব্দুর রহমানকে কুপিয়ে জখম ও পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অভিযুক্ত তরিকুলকে ধরে থানায় খবর দেয় স্থানীয়রা। ওসি ইমরান হোসেন জানান, খবর পেয়ে হত্যায় ব্যবহৃত কুড়ালসহ শ^শুরকে গ্রেপ্তার ও মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।