শরীয়তপুরের জাজিরা পৌরসভার নবনির্মিত আধুনিক পৌরভবনের উদ্বোধন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে তিনি পৌরভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, নবনির্মিত আধুনিক পৌরভবন উদ্বোধনের মধ্য দিয়ে জাজিরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। এখান থেকে নাগরিকেরা আরও দ্রুত, সহজ ও মানসম্মত সেবা পাবেন। এলাকার সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর। উন্নয়ন কার্যক্রমের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার প্রশাসক মো. আল ইমরান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মো. বজলুর রশীদ শিকদার, সাধারণ সম্পাদক মাহাবুব আলম টিটু আকনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা।
দোয়া-মোনাজাত শেষে প্রধান অতিথি নবনির্মিত পৌরভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে নাগরিক সেবা প্রদানের নির্দেশনা দেন।
যে আই
