শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির উদ্যোগে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে মোট ৬০০ পিস শাড়ি বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি বলেন, “দুর্গোৎসবের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়া এবং পারস্পরিক সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতেই এই জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
জেএইচআর
