রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকানের কাছে এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল ওই এলাকার হারান সেখের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদে এশার নামাজ আদায় করে বের হওয়ার পর পিয়ারুলকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি। গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
