শ্রীমঙ্গলে বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। রোববার রাতে তিনি এসব পূজাম-প পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন ইউএনও জিয়াউর রহমান ও পূজা উদ্যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।