ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) ও আসিফ (২৬) নামে দুই বাসযাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর। তবে নিহত অপরজনের ঠিকানা জানা যায়নি।
আরও পড়ুন
এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৩ যাত্রী। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে রংপুর থেকে আসা সিলেটগামী দিগন্ত এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস বেড়তলা এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়।
আজিজুল সঞ্চয়/তামান্না রুপা/
আরও পড়ুন
সরাইলে ওসির সঙ্গে রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনায় পুলিশের জিডি
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ পিএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত
-->ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাদানুবাদের ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে জিডির বিষয়টি জানাজানি হয়।
কিন্তু জিডির বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি ওসি মনজুর কাদের ভূঁইয়া। তবে ঘটনার সময় রুমিন ফারহানার সঙ্গে থানায় কারা কারা এসেছিলেন পুলিশ তাদের তথ্য সংগ্রহ করছে বলে সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম বলেন, ‘ওইদিনের ঘটনা উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ না। আমরা যেকোনো উল্লেখযোগ্য ঘটনায় জিডি করে রাখি।’
এর আগে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানা ভবনে ওসির সঙ্গে তার অনিয়ম-দুর্নীতি ও দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনের সময় পুলিশি নিরাপত্তা না দেওয়ার কারণে বাদানুবাদে জড়ান রুমিন ফারহানা।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিরাপত্তা দেওয়ার জন্য বলা হলেও ওসি নিরাপত্তার ব্যবস্থা করেননি। নিরাপত্তা না দেওয়ার কারণ এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে থানায় যান রুমিন ফারহানা। রাত ৯টা পর্যন্ত তিনি ওসির কক্ষে অবস্থান করেন।
এ সময় রুমিন ফারহানার সঙ্গে আসা এক ব্যক্তি অভিযোগ করেন ওসি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। ওসি ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এবং ওই ব্যক্তিকে রুমিন ফারহানা শিখিয়ে থানায় এনেছেন বলে উল্লেখ করেন।
বাদানুবাদের এক পর্যায়ে রুমিন ফারহানা ওসিকে বলেন, ‘আপনি তো বিরাট আওয়ামী লীগ ছিলেন। আপনার হিস্ট্রি তো আমি জানি স্যার। যাই হোক সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’
তবে রুমির ফারহানার অভিযোগ অস্বীকার করে ওসি সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য রুমিন ফারহানা শত শত লোক নিয়ে থানায় এসে অস্থিরতা তৈরি করেন। কিছু লোককে শিখিয়ে নিয়ে আসেন আজেবাজে কথা বলার জন্য। আমরা পূজায় পুরো থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে পুলিশের একটি টিম রাখা ওইসময় কঠিন ছিল।’
আজিজুল সঞ্চয়/তামান্না রুপা/
আরও পড়ুন
গাজীপুরে কার্টনের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম
ছবি: সংগৃহীত
-->গাজীপুরের কাশিমপুরে কার্টনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী, কাশিমপুর ও সদর স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পলাশ প্রধান/অলি/
আরও পড়ুন
আরও পড়ুন
টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা-ছেলে নিহত
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পিএম
প্রতীকী ছবি
-->গাজীপুরের টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকার তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তারা গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
আরও পড়ুন
স্থানীয়দের বরাতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন মহাসড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বাবা ও ছেলে। খবর পেয়ে পুলিশ তাদের টঙ্গী শহিদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালে মারা যান তিনি।
তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে সেগুলো হস্তান্তর করা হবে।
পলাশ প্রধান/তামান্না রুপা/
আরও পড়ুন
৮ দিন ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬ এএম
আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: খবরের কাগজ
-->বেনাপোল বন্দরে টানা আট দিনের ছুটি শেষে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে বন্দরে পণ্য লোড-আনলোডের জন্য তিন হাজার শ্রমিক কাজে যোগদান করেছেন। ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
বন্দরের তথ্য অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও সপ্তাহিক ছুটিসহ টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন ভারত-বাংলাদেশের ব্যবসায়ীরা। তবে এ আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।
আরও পড়ুন
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, টানা আট দিন বন্ধের পর আজ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন। লম্বা ছুটির কারণে সীমান্তের দু-পাশে সৃষ্টি হয়েছে যানজট ও পণ্যজট। কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ও পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করেছে যানজট ও পণ্যজট।
ভারত থেকে আমদানি করা পণ্যের প্রায় ৮০ শতাংশই আসে দেশের সর্ববৃহৎ এ স্থলবন্দর দিয়ে। এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। এ বন্দর থেকে সরকার প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। টানা আট দিন বন্ধ থাকায় সরকার প্রায় ১৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, আট দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছেন। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম/অলি/
