প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। সে অনুযায়ী ইশরাক হোসেনের পদত্যাগ সংবিধানসম্মত হয়েছে, এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। ইশরাক নিয়ম মেনেই পদত্যাগ করেছেন। এটি একটি সাংবিধানিক বিষয়। এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
তিনি বলেন, ইশরাক পদত্যাগ না করলেও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাকে পদত্যাগ করানোর অনুরোধ জানাতে পারতেন। সেটিও সংবিধানের বিধানের আওতাভুক্ত।
বিজ্ঞাপন
সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, একটি সরকার যখন সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তখন কাকে দায়িত্বে রাখা হবে আর কাকে রাখা হবে না, তা সরকারের নিজস্ব বিবেচনার বিষয়।
মহেশপুর উপজেলা ডাকবাংলোয় আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এফএইচ/এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
