
ছবি : সংগৃহীত।
Published on
:
1 min read
স্বাধীনতার ভাবনায় সেজেছে ফুলিয়া বসাক বাড়ির দুর্গাপুজো। এ বছর এই পুজো ৫১ বছরে পা দিল। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের স্বাধীনতার প্রেক্ষাপট। থাকছে বিশাল গান্ধী চরকা। সুতোর মেলবন্ধনে তুলে ধরা হয়েছে বিশেষ ভাবনা। এখানে মা দুর্গাকে দেখানো হয়েছে ভারতমাতার রূপে। মায়ের আঁচলকে তুলে ধরা হয়েছে ভারতের জাতীয় পতাকা হিসেবে। সেই আঁচলই যেন সবচেয়ে নিরাপদ আশ্রয়। পুজোর প্রতিমা তৈরি করেছেন কানাই ঘোষ। অন্যদিকে, থিমের ভাবনা অনুযায়ী তৈরি প্রতিমা ও মণ্ডপে থাকা বিভিন্ন মনীষীর মূর্তি নির্মাণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুবীর পাল।
