‘কঠিন সময়ের’ মধ্য দিয়ে যাচ্ছে ইউনাইটেড, ঘুরে দাঁড়াতে পারবে?
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
প্রিমিয়ার লিগে বেশ বিবর্ণ কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের, ৬ ম্যাচে কেবল এক জয়। একই অবস্থা চ্যাম্পিয়ন্স লিগেও চলবে নাকি কাটিয়ে উঠতে পারবে, তা নিয়ে চিন্তিত কোচ মাইকেল ক্যারিক। ইংলিশ কোচ বলছেন, বেশ চ্যালেঞ্জিং ও কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলেও দলের উপর পুরোপুরি বিশ্বাস রাখছেন।
মঙ্গলবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বড় ম্যাচে লড়বে ইউনাইটেড। স্পেনে মেট্রোপলিটানোতে বাংলাদেশ সময় রাত ১টায় খেলবে স্প্যানিশ এবং ইংলিশ জায়ান্টরা। ম্যাচের আগে ক্যারিক আসন্ন ম্যাচ নিয়ে আশার কথাই বলেছেন।
‘অবশ্যই আমরা চলতি মৌসুমে আরও অনেকবেশি আশা করেছিলাম, আরও অনেকবেশি প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা যেখানে ছিলাম, সেখানেই আছি। জানতাম এমন একটা সময় আসবে যখন পরিস্থিতি আরও একটু বেশি কঠিন ও জটিল হয়ে উঠবে। ফুটবল এবং কিছু একটা গড়ে তোলার জন্য একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়।’
‘বুঝি যখন পরিস্থিতি খুব একটা ভালো যায় না, তখন তুমুল শোরগোল হয়। সেসময় এমন একটা অনুভূতি তৈরি হয়, সবই একটা বিপর্যয়ে, সবকিছুই ভুল হচ্ছে এবং সবকিছু যেন বদলাতে হবে। বিষয়টা কিছুটা উপলব্ধি করতে পারি, কিন্তু মানসিকতা তেমন নয়, অন্তত আমার তো নয়ই।’
‘মাঝে মাঝে এই অংশটা আমার খুব ভালো লাগে, যখন পরিস্থিতি প্রতিকূলে থাকে, তখন বোঝা যায় দলের মধ্যে, স্কোয়াডের মধ্যে, ক্লাবের মধ্যে আসলে কারা আছে, যারা দীর্ঘমেয়াদে এখানে থাকতে চায়। সমর্থকরা এরজন্য মরিয়া হয়ে আছে এবং আমাদের তাদের কিছু একটা দিতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। পুরোপুরি বিশ্বাস করি আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব।’
চলতি মৌসুমে এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচের মধ্যে ইউনাইটেড মাত্র দুটিতে জিতেছে। গতমাসে ম্যানচেস্টার সিটি ও ব্রাইটনের কাছে হেরেছে। পরে শক্তিতে পিছিয়ে থাকা ফুলহ্যাম ও ছন্দহীন টটেনহ্যামের সঙ্গে টানা দুই ড্র করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
