ফেনী জেলা জামায়াতের দুই দিনব্যাপী রুকন সম্মেলনে প্রায় দুই হাজার পুরুষ ও মহিলা রুকনের গোপন ব্যালটে আগামী দুই বছরের জন্য জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে; ফলাফল পরে কেন্দ্র থেকে ঘোষণা করা হবে।
ফেনী জেলা জামায়াতের দুই দিনব্যাপী রুকন সম্মেলন ও জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ও আজ বুধবার অনুষ্ঠিত এ সম্মেলনে আগামী দুই বছরের জন্য জেলার প্রায় দুই হাজার পুরুষ ও মহিলা রুকন গোপন ব্যালটের মাধ্যমে জেলা আমীর পদে তাঁদের পছন্দের ব্যক্তিকে ভোট দেন।
জেলা আমীর মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য দেওয়ার পর প্রথা অনুযায়ী তিনি নির্বাচন পরিচালকদের কাছে দায়িত্ব হস্তান্তর করে সভাপতির আসন ত্যাগ করেন এবং রুকনদের সারিতে আসন গ্রহণ করেন। এ সম্মেলনেই জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নজরুল ইসলাম খাদেম। প্রধান নির্বাচন পরিচালক ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন জেলা এইচআরডি সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন।
নির্বাচনের ফলাফল পরবর্তীতে কেন্দ্র থেকে একযোগে ঘোষণা করা হবে।
