ছেলে টাইগার শ্রফ-এর ওপর গুলি চলার একদিন পরেই প্রথমবার জনসমক্ষে এলেন অভিনেতা জ্যাকি শ্রফ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সাথে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। বলিউডের প্রয়াত সংগীত শিল্পী বাপ্পি লাহিড়ীর নামে মুম্বাইয়ের একটি রাস্তার নামকরণের ওই অনুষ্ঠানে জ্যাকি শ্রফের সঙ্গেই দেখা যায় অভিনেতা সুনীল শেট্টিকেও।
মুখ্যমন্ত্রীর সাথে জ্যাকির বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সিএমও অধিকারীদের তরফ থেকে সেকথা জানিয়েই এদিন বলা হয়েছে এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং জ্যাকি শ্রফের মধ্যে কুশল বিনিময় হয়েছে ঠিকই তবে টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনা নিয়ে তাদের মধ্যে কোন কথা হয়নি।
অন্যদিকেই অনুষ্ঠানে অভিনেতা সুনীল শেট্টির সঙ্গে দীর্ঘক্ষণ আলিঙ্গন করতে দেখা গেল অভিনেতা জ্যাকি শ্রফকে। টাইগারের ওপর গুলি চালানোর ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সুনীল বলেছেন, 'গোটা দুনিয়া টাইগার এবং জ্যাকি শ্রফকে ভালোবাসেন। তাই টাইগারের সঙ্গে যদি এই ঘটনা ঘটে তাহলে এটা যে কারও সঙ্গেই ঘটতে পারে। কিন্তু এটা একেবারে ঠিক হয়নি। তবে এটাই স্বস্তির খবর যে টাইগার নিজে এখন ভালো আছেন। যে ড্রাইভার আহত হয়েছিলেন তিনিও সুস্থ হয়ে উঠছেন।'
https://youtu.be/uc8rfW3anwI?si=W5IFab7bDv2l8jpl
বলিউড অভিনেতা টাইগার শ্রফ-এর ওপর গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই সম্প্রতি ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। প্রশ্ন ওঠে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। দ্বিতীয় সপ্তমীর সন্ধ্যায় আচমকা হামলা চলে অভিনেতার ওপর। ইতিমধ্যেই দুই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গুলি চালানোর ঘটনায় টাইগার শ্রফ নিজে সুস্থ থাকলেও আহত হন তার গাড়ির ড্রাইভার। ইতিমধ্যে এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং।
