
কক্সবাজারে উত্তরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
উত্তরা ব্যাংক পিএলসির ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) কক্সবাজারের সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন ও মো. রাফিউল ইসলাম।
সম্মেলনে ব্যাংকের সর্বস্তরের নির্বাহী কর্মকর্তা এবং সব শাখা ও উপশাখার প্রধানরা অংশ নেন।
সম্মেলনের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা একত্রিত হওয়ার সুযোগ পান। এতে ব্যাংকের কার্যক্রম ও শাখা পর্যায়ের ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়ের ক্ষেত্র তৈরি হয়।
