ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কিনে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন করতে হবে।
শীত মৌসুম সামনে রেখে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৫’ চালু করেছে ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। সিজন ২৪-এর ধারাবাহিকতায় নতুন সিজনেও ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউজফুল অফার’। এর আওতায় ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে ক্রেতারা পেতে পারেন ঘরভর্তি পণ্য উপহার। পাশাপাশি রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ। ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা উপভোগ করা যাবে।
রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এদিন খুলনার ডাকবাংলো ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে প্রথম বিজয়ী হিসেবে ঘরভর্তি পণ্য উপহার পেয়েছেন গৃহিণী শতরূপা বিশ্বাস। উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন পণ্য। ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে নির্দিষ্ট পণ্য কিনে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন করতে হবে। এরপর কম্পিউটারাইজড ব্যবস্থায় ফিরতি এসএমএসের মাধ্যমে উপহার পাওয়ার তথ্য জানানো হবে এবং শোরুম থেকে তা বুঝিয়ে দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এসএম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান।
