নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কোনো ভূমি অফিসে ওমেদার নামে দালাল থাকবে না। জেলা প্রশাসন নিয়মিত নজরদারি করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন এলাকায় ইউনিয়ন ভূমি অফিস, স্থানীয় স্কুলসহ কয়েকটি উন্নয়নকাজ পরিদর্শনকালে জেলা প্রশাসক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক, সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের ফরিদ আল সোহান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা রেক্সোনা আক্তারসহ স্থানীয় অনেকে।
এ সময় জেলা প্রশাসক দাউদপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বেশ কয়েকটি ফলজ ও ভেষজ বৃক্ষ রোপণ করেন।
