মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিশেষ আইনি রক্ষাকবচ বাতিল করে তাঁকে গ্রেফতার-সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার পথে নামল বেশ কয়েকটি নাগরিক সংগঠন। এপিডিআর, এসআইআর ও এনআরসি বিরোধী সমন্বয়, ভোটাধিকার রক্ষা মঞ্চ-সহ বেশ কয়েকটি সংগঠনের ডাকে এ দিন যাদবপুর কফি হাউসের সামনে হয়েছে প্রতিবাদসভা। এপিডিআর-এর সহ-সভাপতি রঞ্জিত শূর জানিয়েছেন, সভা থেকে এসআইআর, জনগণনার দ্বিতীয় পর্বে নতুন প্রশ্নপত্র বাতিল-সহ বেশ কয়েকটি দাবি তোলা হয়েছে। একই সঙ্গে, আটক-শিবিরগুলি (‘হোল্ডিং সেন্টার’) বন্ধের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা।
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
