
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের ৯২.৪০ শতাংশ শেয়ারের মালিক ইউনাইটেড পাওয়ার।
অর্থসূচক/
The post ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা appeared first on অর্থসূচক.
