
আন্তর্জাতিক চা দিবস আজ
সবুজ বাংলাদেশ ডেস্ক: আজ ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবস। প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপিত হয়। বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, উগান্ডা, ভারত ও তানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশগুলো ২০০৫ সাল থেকে প্রতি বছর এ দিবসটি উদযাপন করে আসছে। আন্তর্জাতিক চা দিবস পালনের উদ্দেশ্য হলো- বিশ্বব্যাপী চায়ের গভীর সাংস্কৃতিক, ঐতিহ্য এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। উদযাপনটি ছোট চা উৎপাদনকারীদের সমর্থন করার জন্য এবং তারা যে চ্যালেঞ্জগুলির সম্মুখীন হচ্ছেন তা কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য সমস্ত স্টেকহোল্ডারদের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করার একটি উপলক্ষ। চা বাগানের কর্মী-উৎপাদকদের ওপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্যবাণিজ্যের সংযোগ স্থাপন করা। ২০০৪ সালে বিশ্ব সামাজিক সম্মেলনের পর ২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক চা দিবস উদযাপিত হয়
