নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ নাটোর সদর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজকে রাতে অন্তর কুমার সাহা নামে এক যুবকের কাছে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদরের কাফুড়িয়া পট্টি এলাকার একটি কাঁপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, সাত তারিখে ল্যাপটপ হারোনোর পর থেকে পুলিশের কয়েকটি অভিযানিক দল মাঠে কাজ করছিলো। আজকে রাতে অন্তর কুমার সাহা নামে এক যুবকের কাছে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তার বাবা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেসে নাটোর থেকে নওগা যাওয়ার পথে মাধনগর স্টেশন এলাকায় একটা সিটের নিচে এই ল্যাপটপটা উনি পান। পরে এটা নিয়ে উনার শ্বশুড় বাড়ি নওগাতে চলে যান এবং ছেলে অন্তরকে জানান। এরপর এটা রেখে পরে বিষয়টা দেখার কথা বলে বাবাকে বলে অন্তর। পরে আজকে যখন উনারা নাটোরে আসে আমাদের টিম উনাদের ট্রাক করে ল্যাপটপটি উদ্ধার করে। অন্তর ও অন্তরের বাবা আমাদের হেফাজতে আছে। এখনও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
এটা অত্যন্ত খুশির বিষয় আমরা ল্যাপটপটি উদ্ধার করেছি। ক্রিলের সাথে আমাদের কথা হয়েছে তিনিও খুশি হয়ছেন। উনার অন্যান্য যে মালামাল রয়েছে সেগুলোও উদ্ধার আমরা কাজ করছি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
