সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে তার গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 23 Oct 2026, 11:24 PM
Updated : 23 Oct 2026, 11:24 PM
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান।
গ্রেপ্তার শাকিল আহমেদ ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
