
প্রয়াত যোগেন চৌধুরীছবি: সংগৃহীত
Published on
:
1 min read
ভারতীয় আধুনিক শিল্পকলার অন্যতম নাম শিল্পী যোগেন চৌধুরীর জীবনাবসান। বয়স হয়েছিল ৮৭ বছর। গত ১৪ মাস ধরে বিরল ধরনের রক্তের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। এর পাশাপাশি মূত্রনালির গুরুতর সংক্রমণেও ভুগছিলেন শিল্পী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেখানেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকাল ১০.৪৫ মিনিটে প্রয়াত হয়েছেন শিল্পী। শিল্পীর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে শিল্পানুরাগী ও সাংস্কৃতিক মহলে।
