একটি ফটোকার্ড দিয়ে দুঃখ প্রকাশ করলেই সবকিছু ঠিক হয়ে যায় না- এমন মন্তব্য করে বেসরকারি একটি টেলিভিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার অভিযোগ, একটি ঘটনার পর থেকে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো পোস্ট করলেই তাকে নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হচ্ছে। এমনকি বাদ যাচ্ছে না তার সন্তানদের ছবিও।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে পরীমনি ওই টেলিভিশনের উদ্দেশে লেখেন, ‘আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই।’

নিজের জীবনে এর প্রভাব তুলে ধরে অভিনেত্রী লেখেন, তার স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত কোনো বিষয়ই প্রকাশ করতে পারছেন না তিনি। তার ভাষ্য, ‘এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।’
এ পরিস্থিতির জন্য টেলিভিশনটিকে দায়ী করে পরীমনি লেখেন, ‘এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’
বিজ্ঞাপন
ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন, তার মানসিক শান্তি নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কাজও। স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন, ‘কি করবো বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকলো আর।’

পরীমনির অভিযোগ, অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলেও এখনো সে বিষয়ে অগ্রগতি দেখতে পাননি তিনি। এ প্রসঙ্গে টেলিভিশনের উদ্দেশে তার প্রশ্ন, ‘আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা।’
স্ট্যাটাসের শেষ দিকে ক্ষোভ আরও স্পষ্ট করে পরীমনি লেখেন, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’
এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
