যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জ্বল হোসেন (৪০) নামের এক ব্যক্তি আটক হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি গ্রামের বর্ণি-নগরবর্ণি চৌরাস্তার মোড়ে অবস্থিত একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক উজ্জ্বল হোসেন উপজেলার বর্ণি গ্রামের মাঝেরপাড়ার শুকুর আলীর সন্তান।
চৌগাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন উজ্জ্বল হোসেনকে আটক করে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
জেএইচআর
