সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও সামাজিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
Published : 18 Oct 2026, 01:22 PM
Updated : 18 Oct 2026, 01:22 PM
মালয়েশিয়ায় সামাজিক ব্যবসা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান।
গত ১৩ অক্টোবর আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী দিনে ‘ড্যাফোডিলে সামাজিক ব্যবসা: শিক্ষা থেকে কার্যক্রম, উদ্ভাবন ও টেকসই প্রভাব’ শীর্ষক প্রবন্ধ তিনি উপস্থাপন করেন বলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সবুর খান তার উপস্থাপনায় সাতটি প্রধান স্তম্ব তুলে ধরেন। তা হলো- শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা অর্জন, প্রতিযোগিতা, গবেষণা, উদ্যোক্তা উন্নয়ন, সহযোগিতা ও সামাজিক প্রভাব।
বিশ্ববিদ্যালয়গুলো প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে কীভাবে ব্যবহারিক অভিজ্ঞতা, উদ্ভাবন ও উদ্যোগ বিকাশের সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে পারে তা তুলে ধরেন তিনি।
সম্মেলনে বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও সামাজিক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়ার জাতীয় উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিভিয়ান্তি সারজুনি, ডিসকভার মুয়াই থাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা ইমরান হারিথ।
