চাঁদপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী মেঘনাপারের জেলা ইজতেমা। শনিবার হেদায়েতি বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের আমির মাওলানা শামসুদ্দিন। গত শুক্রবার সকাল থেকে ইজতেমা ময়দানে মানুষের সমাগম ঘটে। প্রায় ১০ হাজার লোক একসঙ্গে ইজতেমা ময়দানে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এর আগে বৃহস্পতিবার বাদ ফজর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছিল এই ইজতেমা। ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে জেলার জিম্মাদার আরিফ উল্লাহ বলেন, নিজামুদ্দিনের মূলধারার তত্ত্বাবধানে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ধর্মপ্রাণ মানুষের বিপুল উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ইজতেমার সফল সমাপ্তি ঘটে।