নীলফামারীর ডিমলা উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শুমারির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া (ভাটিয়াপাড়া) এলাকার আনছার আলীর পরিবারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম ইসলাম, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেব, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসানুর রহমান, স্থানীয় সাংবাদিক এবং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির আওতায় মোট ৭৭ হাজার পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রমে ১২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১১২ জন তথ্য সংগ্রহকারী মাঠপর্যায়ে কাজ করবেন।
নির্ধারিত পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে শুমারি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংগৃহীত তথ্য ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরবর্তী ধাপ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই বাংলা/এমএস
