প্রতীকী ছবি। সৌজন্যে: ফেসবুক
Published on
:
1 min read
ফ্লরিডায় বন্দুকবাজের হামলা। কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। তাল্লাহাসিতে এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামের কাছে শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনই নাবালক।
ফ্লরিডায় স্টেডিয়ামের কাছে হামলা
তাল্লাহাসি পুলিশের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা বেশ গুরুতর। তবে বাকি ৯ জনের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। সংবাদসংস্থা AP-এর প্রতিবেদন অনুযায়ী, তাল্লাহাসির পুলিশ প্রধান লরেন্স রেভেল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হামলাকারী বা সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এক নজরে
ফ্লরিডার তাল্লাহাসিতে এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের (FAMU) ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামের কাছে গোলাগুলি।
মোট ১২ জন আহত হয়েছেন, যার মধ্যে ৬ জনই নাবালক।
৩ জনের অবস্থা অত্যন্ত গুরুতর হলেও বাকি ৯ জন আপাতত স্থিতিশীল রয়েছেন।
তাল্লাহাসি পুলিশ প্রধান লরেন্স রেভেল জানান, এখনও পর্যন্ত কোনও হামলাকারী বা সন্দেহভাজন গ্রেপ্তার হয়নি।
হাতাহাতি থেকে বন্দুকের লড়াই, অধরা হামলাকারী
প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পরে প্রচণ্ড ভিড়ের মধ্যে হঠাৎই কিছু লোকের মধ্যে তুমুল বচসা ও হাতাহাতি শুরু হয়। সেই ঝামেলা থেকেই পরবর্তীতে এই ভয়াবহ গোলাগুলির সূত্রপাত ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কী বক্তব্য?
ঘটনার পর পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় যে, এই রক্তক্ষয়ী ঘটনা ক্যাম্পাসের বাইরে ঘটেছে এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।