মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার:নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভবানীপুর বাজার ও আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকায় আজ সোমবার ১২ অক্টোবর ২০২৬ রাতের আঁধারে ক্যাবল লাইনের তার কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,সাম্প্রতিক সময়ে রাতের বেলায় কে বা কারা বাজার ও আশপাশের এলাকায় ক্যাবল লাইনের তার কেটে দিচ্ছে। এতে সংশ্লিষ্ট সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবানীপুর বাজার ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
The post আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা appeared first on সকালের খবর ২৪.
