
শিবপুরে জাতীয় কন্যা ও শিশু দিবস পালিত
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে জাতীয় কন্যা ও শিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১ ঘটিকায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া স্যার) ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ রোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষায় এগিয়ে নেওয়ার মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
