Published on
:
1 min read
রবিবার সন্ধ্যায় মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা এখন সর্বত্র আলোচিত। চোট পেলেও, আপাতত সুস্থ রয়েছেন টাইগার। এই ঘটনায় টাইগারের ড্রাইভার ফিরদৌস-সহ আরও দু’জন আহত হয়েছেন। এমন ভয়ঙ্কর বিপদের মুখ থেকে ফিরে এসেছে ছেলে, কী প্রতিক্রিয়া টাইগার শ্রফের মা আয়েশা শ্রফের?
গুলি চালানোর ঘটনার পরেই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টাইগারের খোঁজ নিতে তাঁর সঙ্গে দেখা করেন। দুর্ঘটনার রাতে টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফ জানান, তাঁর ছেলে ভালো আছে। তবে দুশ্চিন্তায় রয়েছেন তাঁর মা। শিন্ডে বলেন, টাইগারের পরিবার, বিশেষ করে তাঁর মা, এই ঘটনায় ভীষণ ভাবে উদ্বিগ্ন। কেন টাইগারের উপর হামলা হলো? কারও সঙ্গে অভিনেতার তো কোনও শত্রুতা নেই। মায়ের মনে বার বারই ঘুরপাক খাচ্ছে এমন হাজারও প্রশ্ন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে টাইগারের মা আয়েশা ছেলের প্রাণরক্ষার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি থাম্বস-আপ দেখিয়ে বলেছেন, ‘ঈশ্বর মহান।’ এই ঘটনার পরপরই টাইগার শ্রফের বোন, কৃষ্ণা শ্রফও তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করতে যান। কৃষ্ণার মুখে-চোখে তাঁর ভাইয়ের জন্য উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট।
এদিনের ঘটনায় টাইগারের ড্রাইভার ফিরদৌস-সহ আরও দু’জন আহত হয়েছেন। টাইগার শ্রফের চালককে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় জুহুতে একটি মোটরসাইকেলে চেপে তিনজন ব্যক্তি টাইগার শ্রফের গাড়িতে গুলি চালায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ পুলিশ কমিশনারকে বিষয়টির তদন্ত করতে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন।
