ঢাকা: দেশে মব সহিংসতার মতো ঘটনা এবং এর ফলে প্রাণহানির সংখ্যা বিগত বছরের তুলনায় চলতি বছরে কমেছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন্স কন্ট্রোল রুমের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত (২০২৫ এবং ২০২৬ সাল) এক তুলনামূলক চিত্রে এই তথ্য পাওয়া গেছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে মোট ১০৭টি মব সহিংসতার ঘটনা ঘটে; যাতে নিহত হন ৬৩ জন এবং আহত হন ৮২ জন। তবে ২০২৬ সালের একই সময়ে মোট ঘটনার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৩টিতে, যাতে প্রাণ হারিয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন ৬৫ জন।
২০২৫ সালের চিত্র অনুযায়ী, ২০২৫ সালে সেপ্টেম্বর মাসে সর্বাধিক ১৮টি ঘটনা ঘটে, যেখানে নিহত হন ১৩ জন এবং আহত হন ১১ জন। মার্চ মাসে সর্বাধিক ২৯টি ঘটনা রেকর্ড করা হয়েছিল, যাতে ১২ জন নিহত এবং ২৬ জন আহত হন। সর্বনিম্ন ঘটনা ঘটেছিল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে—তিনটি করে।
২০২৬ সালের চিত্র অনুযায়ী, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি ১১টি ঘটনা ঘটেছে আগস্ট মাসে, যাতে নিহত হয়েছেন আটজন ও আহত হয়েছে নয়জন। তবে সার্বিকভাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছর মব সহিংসতার ঘটনা ৪৪টি এবং মৃত্যুর সংখ্যা ২৩টি কমেছে।
