The Sangbad · সাধারণ
দুই সচিবকে সিনিয়র সচিব পদে উন্নীত করল সরকার
১৫/১০/২০২৬

স্থানীয় সরকার বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুই সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার।মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই পদোন্নতির সিদ্ধান্ত জানানো হয়েছে।সিনিয়র সচিবের পদমর্যাদা পাওয়া দুজন কর্মকর্তা হলেন–স্থানীয় সরকার বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) অবদুল খালেক।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
মূল প্রতিবেদনে যান ↗