রবিউল হাসান লায়ন, জামালপুর:
সার বিক্রেতাদের স্বার্থ সংরক্ষণ ও কৃষিসেবা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জামালপুর সদর উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. মইনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য মো. মনিরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. দিলরুবা আক্তার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সারোয়ার পারভেজ ও নুসরাত জাহান রিপা।
সভায় বক্তারা বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সারের সহজলভ্যতা নিশ্চিত করা এবং কৃষি বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কৃষিসেবা আরও ত্বরান্বিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় সার বিক্রেতাদের পারস্পরিক সম্পর্ক জোরদার, সাংগঠনিক ঐক্য সুসংহত করা এবং সার্বিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
