জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী মাসুম মিয়া (৩৮)কে জগন্নাথপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। সে জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে। জগন্নাথপুর থানার এস আই মোঃ নূর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী বাজারের কুলাউড়া থানা এলাকা থেকে অভিযান চালিয়ে নাজিম উদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী মাসুম মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাসুম মিয়াকে গতকাল শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (১৭ অক্টোবর) জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর এলাকায় বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে নাজিম উদ্দিন নিহত হন।
