নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি এবং নতুন কিছু ঘটার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান মানুষের দৈনন্দিন জীবনে নানা ধরনের প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল নিয়ে কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। পিতা-মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। নতুন দলিলপত্র আসতে পারে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
জীবিকা অর্জনের ভীত মজবুত হবে। মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। অমাবস্যার অন্ধকার দূর হবে। ভয়, লজ্জা, দুর্বলতা দূরে পালাবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। আয় বুঝে ব্যয় করতে হবে। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে।
আরও পড়ুন: ১৮ অক্টোবর: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সফলতার সূর্য ফোকাস মারবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। সপরিবারে কাছেপীঠে ভ্রমণ হবে। হারানো বুকে ধন বুকে ফিরবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। শূন্যপকেট পূর্ণ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। ব্যাংক, ব্যালেন্স বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। কামনা-বাসনা পূর্ণ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে।
