দীর্ঘ বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। প্রদীপ রঙ্গওয়ানী পরিচালিত ‘প্রতাপ’ নামের অ্যাকশন-ড্রামা সিনেমায় পুনম চরিত্রে অভিনয় করেছেন তিনি। জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজের শক্তি খুঁজে নেওয়া এক নারীর গল্প উঠে আসবে এতে। ইতিমধ্যে সিনেমায় এশার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। আজ সোমবার প্রকাশ করা হবে সিনেমাটির ঝলক, এরপর আসবে ট্রেলার। প্রযোজনা প্রতিষ্ঠান ইউভি ফিল্মস জানিয়েছে, আগামী ২০ নভেম্বর ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পাবে ‘প্রতাপ’। এশা দেওল ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন অমিত সাধ, সীমা বিশ^াস, মিলিন্দ গুনাজি, তিগমাংশু ধুলিয়া ও দুষ্মন্ত ওয়াগসহ অনেকে। সিনেমাটি নিয়ে আশাবাদী এশা। বিরতি ভেঙে অভিনয়ে ফেরার জন্য এমন একটি গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন তিনি। সিনেমার গল্পে পুনম তার পরিবার ও কাছের মানুষের প্রতি বিশ^াসকে কেন্দ্র করে জীবন গড়ে তোলে। কিন্তু অপ্রত্যাশিত পরিস্থিতি তার সেই বিশ^াসকে প্রশ্নের মুখে ফেলে দেয়। এরপর নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হয় তাকে। ক্ষমতা, ন্যায়বিচার ও ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি ঘিরে এগিয়ে যায় কাহিনি। একুশ শতকের শুরুতে ‘ধুম’, ‘যুবা’, ‘নো এন্ট্রি’ ও ‘দশ’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন এশা দেওল। তবে বিয়ে ও পারিবারিক জীবনের কারণে ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান তিনি। এবার ‘প্রতাপ’ দিয়ে নতুনভাবে নিজের অভিনয়যাত্রা শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
The post বিরতি ভেঙে পর্দায় ফিরছেন এশা দেওল first appeared on দৈনিক আজকের জামালপুর.
