কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর পুরাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজমপুর সুপার ক্লাব আয়োজিত দুদিনব্যাপী এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশা। টুর্নামেন্টে স্থানীয় ১৬টি দল অংশ নেয়। এর মধ্যে ৮টি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
রাতের আলোয় আয়োজিত প্রতিযোগিতার খেলাগুলো দেখতে মাঠে স্থানীয় ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল।
আয়োজকেরা জানান, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং যুবসমাজকে মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
