চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শনিবার সকালে উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়া গোমস্তের বাড়ি সংলগ্ন এলাকায় স্থানীয়রা হালদা নদীর তীরে ওই লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই মাসুক ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিন জানান, উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকটির পরনে একটি লাল রঙের ফুলহাতা শার্ট ও ফুলপ্যান্ট ছিল।
হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমএইচ
