ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের খাদুরাইল গ্রামের বাসিন্দা আউলিয়া খাতুন (মরহুমা) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে নিজ গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার বাদ জুমা খাদুরাইল গ্রামে তাঁদের বাড়ির পাশে একটি মাদ্রাসার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জহিরুল ইসলামের মা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক রায়হান শ্রাবণের পরিবারের সদস্য।
তাঁর মৃত্যুতে প্রেসক্লাব বিজয়নগরের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশকারীরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
The post বিজয়নগরে আউলিয়া খাতুনের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
