পার্বত্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া রামগড় উপজেলার দুটি পূজা মণ্ডপ ও ৫৯টি বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১টায় তিনি রামগড় কেন্দ্রীয় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি পূজা মণ্ডপে এসে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দক্ষিণেশ্বরী কালীবাড়ি ও বাসন্তী মন্দির পূজা মণ্ডপের জন্য প্রত্যেক পূজা মণ্ডপ কে ৪০ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করেন।
একই সাথে আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপজেলার ৫৯টি বৌদ্ধ মন্দির পরিচালনা পর্ষদের প্রতিনিধিদের হাতেও ৬০০ কেজি চাউলের ডি ও তুলে দেন তিনি।
৩০ জন কৃষকের মাঝে গো-খাদ্য ও ২০জন শিশুর জন্য শিশুখাদ্য বিতরণ:
একই দিন সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়। এতে ৩০ জন কৃষকের মাঝে গো-খাদ্য ও ২০জন শিশুর জন্য শিশুখাদ্য বিতরণ করা হয়।অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে এই ত্রাণ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
The post রামগড়ে পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার আর্থিক সহায়তা প্রদান appeared first on চট্টগ্রাম নিউজ.
