October 18, 2026,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার বিভিন্ন মন্ডপে মহাসপ্তমীর দ্বিতীয় দিনে চলছে পূজা। জেলায় এবছর মোট ১০২২টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
রোববার ১৮ অক্টোবর সকাল থেকেই মৌলভীবাজারের বিভিন্ন মন্ডপ গুলো উলুধ্বনি, শঙ্খ ও চন্ডি-পাঠে মুখরিত হয়ে ওঠেছে।
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের সপ্তমী তিথিতে দেবী দুর্গার শক্তি, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশের আরাধনার এক তাৎপর্যপূর্ণ দিন। ভক্তরা দেবীর কাছে পরিবার, সমাজ ও দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করবেন।
মৌলভীবাজার শহরের মহেশ্বরী, ত্রিনয়নী শিববাড়ী ও আবাহন মন্ডপে ব্যাতিক্রমী পূজার আয়োজন করেছে। এছাড়াও রাজনগরের পাঁচ গাঁও ও কুলাউড়ার কাদিপুরে ঐতিহ্যবাহী ব্যাতিক্রমী পূজা পালন হচ্ছে।
দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন, পুলিশ ও এসআরবি ও বিজিবির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

