Published : 16 Oct 2026, 05:03 PM
Updated : 16 Oct 2026, 05:03 PM
অনুশীলনে চোট পাওয়ার পর, চেলসি অধিনায়ক রিস জেমসের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে এই ডিফেন্ডারের অস্ত্রোপচার সফল হওয়ার কথা জানানো হয়েছে।
গত শনিবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে চোট পান জেমস। ফলে দলের ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচে খেলতে পারেননি তিনি।
চোট ‘খুব গুরুতর’ না হলেও, পরীক্ষা করে বোঝা যায় তার অস্ত্রোপচার প্রয়োজন।
পুরোপুরি সেরে উঠতে জেমসের কতদিন সময় লাগবে, তা জানানো হয়নি।
গত কয়েক মৌসুমে বেশ কয়েকবার চোটে পড়েছেন এই সেন্টার-ব্যাক। চোটের কারণেই সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ইংল্যান্ডের হয়ে উয়েফা নেশন্স লিগে খেলতে পারেননি তিনি।
