প্রকাশ: ১১:৩৫, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ |
MR Rahel অনলাইন ভার্সন
মৌলভীবাজার২৪ ডেস্ক:আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী উপলক্ষে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ভিড় বাড়বে। একই সঙ্গে দেবী দুর্গার বিদায়ের ক্ষণ ঘনিয়ে আসায় মণ্ডপে মণ্ডপে বাজবে বিষাদের সুর।
সকালে মহানবমীর বিহিত পূজা ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় দেবীর আরাধনায় আয়োজন করা হবে মহাআরতি। এ সময় ভক্তরা দেবীর চরণে প্রার্থনা জানাবেন পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায়।
এর আগে মহাষ্টমীতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা।
