কালবেলা · খেলাধুলা
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ কখন-কোথায়-কীভাবে সরাসরি দেখবেন
১৭/১০/২০২৬

একটা সময় ক্রিকেটের ক্যালেন্ডারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ছিল নিয়মিত আয়োজন। বিশেষ করে অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে। তিন দলের লড়াই, ফাইনালের রোমাঞ্চ, ট্রফি জয়ের উৎসব। টি-টুয়েন্টির দাপটে সেই আয়োজন এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। পুরোনো সেই স্বাদই ফিরছে আজ আবুধাবিতে।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় সাড়ে সাত বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফিরছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অপেক্ষাটা আরও দীর্ঘ, সাড়ে আট বছরের বেশি। বাংলাদেশ ও জিম্বাবুয়ের ৮৫তম ওয়ানডে দ্বৈরথ তাই এবার একটু অন্য রকম।
আবুধাবিতে আজ বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ। ত্রিদেশীয় সিরিজের এই ওয়ানডে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
মূল প্রতিবেদনে যান ↗