দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৯:০৮ পিএম
শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও আদর্শভিত্তিক শিক্ষা বিস্তারের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জের দারুল আরকাম একাডেমির চতুর্থ বার্ষিকী পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের সানারপাড় বটতলা এলাকায় একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন পরিষদের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ জামাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জামাল হোসাইন বলেন, “বর্তমান সময়ে কেবল সাধারণ একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং এর পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও আদর্শভিত্তিক শিক্ষা বিস্তারের কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার আহŸান জানান।
জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বোরহান উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারুল আরকাম একাডেমির অধ্যক্ষ মাওলানা মুফতি ইমাম হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমÐলী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে একাডেমির বার্ষিক চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
