হবিগঞ্জের সীমান্ত এলাকার কয়েকটি পূজাম-প পরিদর্শন করেছেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান। শনিবার মনতলা বিওপির আওতাধীন ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া ম-প পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, শান্তিপুর্ণ পূজা উদযাপনে সার্বিক নিরাপত্তায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ১০৩ কিলোমটার এলাকার ২৩৭টি ম-পে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। পরিদর্শকালে উপস্থিত ছিলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতারা।