আপনাদের কারণেই আজ আমি এই অবস্থানে এসেছি। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। সবার কল্যাণে কাজ করতে পারি, সে জন্য দোয়া করবেন। মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।
মঙ্গলবার (২০ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় মন্ত্রী বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই একই এলাকার বাসিন্দা এবং এ দেশের নাগরিক। পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাসও দেন তিনি।
মন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে দেশের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
কে
