শরণখোলায় ২১ টি মন্ডবে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গা উৎসব
01/01/1970 12:00:00
মো. শাহাদাত হোসাইন, শরণখোলা
১৬ ই অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের শরণখোলায় নতুন রঙে সেজেছে পূজামণ্ডপগুলো। বিভিন্ন মন্ডবে প্রতিমা দেখে ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ বছর শরণখোলায় ২১ টি মন্ডবে উদযাপিত হচ্ছে শারদীয় এ উৎসব। নানা ধরনের প্রতিমা শোভা পেয়েছে এ সমস্ত মন্ডবগুলোতে। দুর্গা দেবীর আগমন ও প্রস্থানের বাহন নিয়ে এবং তার ফলাফল নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বহু প্রথা প্রচলিত আছে। দেবী দুর্গা বা তার পুত্র কন্যাদের নিজস্ব বাহন থাকলেও দূর্গার আগমন ও প্রস্থান বিষয়ে প্রতিবছরই আলাদা আলাদা প্রথার উল্লেখ পাওয়া যায়। আর দেবীর এই বাহন বিষয়ে হিন্দুশাস্ত্র অনুযায়ী মর্তালোকে সারাবছর কেমন যাবে সেটা উল্লেখ করে থাকে। এবছর দেবী দুর্গার আগমন হবে ঘোটক বা ঘোড়ায়। আর প্রস্থান ঘটবে নৌকায়।
শাস্ত্রমতে বলা হয়, আগমন (ঘোটক/ঘোড়া): আগমন ছত্রভঙ্গ বা সামাজিক অস্থিরতার প্রতীক হিসেবে ধরা হয়। আর গমন দেবীর বিদায় নৌকাতে হলে তা শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধির (সমৃদ্ধি) ইঙ্গিত দেয়।
বিভিন্ন মন্ডব ঘুরে জানা যায়, দুর দুরন্ত থেকে মানুষজন প্রতিমা দেখতে আসছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। সবগুলো মন্ডবে নিরাপত্তার জন্য আনসার ও পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া খাতুন বলেন, শারদীয় দূর্গা উৎসবকে কেন্দ্র করে মন্ডবগুলোতে নিয়মিত পুলিশ সদস্যদের টহল চলছে। তা ছাড়াও দূর্গম এলাকগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিয়োজিত করা হয়েছে।
