রূপালী বাংলাদেশের গ্রাফিকস ডিজাইনার মো. রফিকুল ইসলামের বাবা আতিকুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চাঁনপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। আতিকুর রহমান দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছিলেন। তাকে রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আত্মীয় ও শুভাকাক্সক্ষীদের কাছে মরহুমের বিদেহী আত্মার জন্য দোয়া কামনা করেছেন তার পরিবার।