গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ২০২৬ ও শাওমি টিভি এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ উন্মোচন করেছে।
উন্নত ডিসপ্লে প্রযুক্তি, প্রাণবন্ত ছবি ও অনন্য অডিওর সমন্বয়ে সিরিজ দুটি বাসাবাড়ির বিনোদনে অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর সর্বাধুনিক বেজেলবিহীন ডিজাইন প্রতিদিনের দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। নতুন এই টেলিভিশন লাইনআপে স্মার্ট টিভির সক্ষমতার সঙ্গে কিউডি-মিনি এলইডি প্রযুক্তির সমন্বয় করা হয়েছে, যা ক্রেতাদের মুভি, খেলাধুলা, গেমিং ও পছন্দের অনলাইন কনটেন্ট উপভোগের ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দেবে।
এই লাইনআপের শীর্ষে রয়েছে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি সিরিজ, যাতে হোম এন্টারটেইনমেন্টের জন্য ফ্ল্যাগশিপ মানের প্রিমিয়াম মিনি এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি এই তিনটি ভ্যারিয়েন্টে সিরিজটি বাজারে আনা হয়েছে। মসৃণ ভিজ্যুয়াল ও উন্নত স্বচ্ছতা নিশ্চিত করতে সিরিজটিতে রয়েছে ৪কে রেজল্যুশন, সর্বোচ্চ ১,৭০০ নিট পিক ব্রাইটনেস এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। এ ছাড়া, গেম বুস্ট মোড চালু করলে ব্যবহারকারীরা ভিআরআর (ভ্যারিয়েবল রিফ্রেশ রেট) এবং অতি দ্রুত ২৮৮ হার্টজ রিফ্রেশ রেট উপভোগ করতে পারবেন। ডলবি ভিশন, ডলবি অ্যাটমস ও হারমান অডিওইএফএক্স সাউন্ড টিউনিংয়ের সমন্বয়ে সিরিজটি সিনেমার মতো দেখার অভিজ্ঞতা দেবে। পাশাপাশি, এর উন্নত লোকাল ডিমিং প্রযুক্তি দৃশ্য অনুযায়ী আরও গভীর কালো রং, উজ্জ্বল হাইলাইট এবং ছবির সূক্ষ্ম বিবরণ ফুটিয়ে তুলতে সহায়তা করে।
আরও পড়ুন
একই সঙ্গে, দেখার পছন্দকে আরও বিস্তৃত করতে এই লাইনআপে যুক্ত হয়েছে শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজ। এটি ৪৩, ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চি এই চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। প্রাণবন্ত রং ও উন্নত কনট্রাস্ট নিশ্চিত করতে সিরিজটিতে রয়েছে ৪কে রেজল্যুশন, কিউডি-মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তি এবং এইচডিআর১০+ সমর্থন। বিশেষ করে, এর ৪৩ ইঞ্চি মডেলটি দেশের একমাত্র ৪৩ ইঞ্চি মিনি এলইডি টিভি। পাশাপাশি, ৪কে ভিজ্যুয়াল, উন্নত কনট্রাস্ট, উন্নত অডিও ও স্মার্ট টিভি ফিচারের সমন্বয়ে সিরিজটি মুভি, খেলাধুলা, গেমিং ও প্রতিদিনের বিনোদনে অসাধারণ অভিজ্ঞতা দেবে।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন,‘শাওমিতে আমরা সবসময় উদ্ভাবনী প্রযুক্তি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এবং তাদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজের মাধ্যমে উন্নত ছবির মান, মসৃণ ভিজ্যুয়াল, প্রিমিয়াম অডিও ও স্মার্ট ফিচারের সমন্বয়ে বাসাবাড়ির বিনোদনকে আরও আকর্ষণীয় করে তোলাই আমাদের লক্ষ্য। প্রতিদিনের বিনোদনে স্বাচ্ছন্দ্যে পছন্দের কনটেন্ট উপভোগ করতে চান এমন পরিবার, চলচ্চিত্রপ্রেমী, খেলাধুলার ভক্ত ও গেমারদের জন্য এই দুটি টিভি সিরিজ নিয়ে আসা হয়েছে।’
উন্নত প্রযুক্তির ব্যবহার আরও সহজ করতে নিজেদের পণ্যসম্ভারে এই নতুন সিরিজ দুটি যুক্ত করার মাধ্যমে বাসাবাড়ির বিনোদনে উদ্ভাবনী সমাধান দেওয়ার প্রতিশ্রুতি আরও সুদৃঢ় করেছে শাওমি।
শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজ দুটি এখন দেশজুড়ে শাওমির সব অনুমোদিত স্টোরে পাওয়া যাচ্ছে।
শাওমি টিভি এস প্রো মিনি এলইডি সিরিজের দাম:
৫৫ ইঞ্চি: ১,২৩,৯৯৯ টাকা
৬৫ ইঞ্চি: ১,৬৪,৯৯৯ টাকা
৭৫ ইঞ্চি: ২,৩৪,৯৯৯ টাকা
অন্যদিকে, শাওমি টিভি এক্স মিনি এলইডি সিরিজের দাম:
৪৩ ইঞ্চি: ৬৩,৯৯৯ টাকা
৫৫ ইঞ্চি: ৯৮,৯৯৯ টাকা
৬৫ ইঞ্চি: ১,২৬,৯৯৯ টাকা
৭৫ ইঞ্চি: ১,৭১,৯৯৯ টাকা
বিজ্ঞপ্তি/রিফাত/
